সার্ভিস ব্যবহারের শর্তাবলী ও নীতিমালা
Official Sheba একটি স্বয়ংক্রিয় ডিজিটাল সার্ভিস প্রসেসিং, প্রিমিয়াম সাবস্ক্রিপশন ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স পোর্টাল। আমাদের যেকোনো টুলস বা সেবা ব্যবহারের পূর্বে দয়া করে শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন।
সার্ভিস গ্রহণের ক্ষেত্রে আইনি সম্মতি
Official Sheba-তে অ্যাকাউন্ট তৈরি, ওয়ালেট রিচার্জ বা যেকোনো সার্ভিস অর্ডার করার মাধ্যমে আপনি নিশ্চয়তা দিচ্ছেন যে আপনি এই সকল শর্তাবলীর সাথে সম্পূর্ণ একমত পোষণ করেছেন।
সকল ধারাসমূহ
পলিসি সংক্রান্ত প্রশ্ন বা যেকোনো জটিলতায় দ্রুত অ্যাডমিন সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
১. সাধারণ সেবামূলক নীতিমালা
Official Sheba কোনো সরকারি প্রতিষ্ঠান বা সরকারের অঙ্গসংগঠন নয়। এটি একটি উন্নত ডিজিটাল সার্ভিস ও টেকনোলজি প্ল্যাটফর্ম, যা স্বয়ংক্রিয় এপিআই (API), প্রিমিয়াম টুলস এবং উন্নত প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য প্রসেসিং ও সার্ভিস ডেলিভারি দ্রুততর করতে সহায়তা করে।
২. অ্যাকাউন্ট তৈরি ও নিরাপত্তা
- Official Sheba সিস্টেমে অ্যাক্সেস পেতে গ্রাহককে অবশ্যই একটি সচল ইমেইল ও বৈধ মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
- অ্যাকাউন্টের লগইন তথ্য, পাসওয়ার্ডের গোপনীয়তা এবং সিকিউরিটির সম্পূর্ণ দায়ভার এককভাবে ব্যবহারকারীর।
- কোনো অবস্থাতেই অ্যাকাউন্টের অ্যাক্সেস বা ওটিপি (OTP) অন্য কারো সাথে শেয়ার করা যাবে না।
- অ্যাকাউন্টে কোনো প্রকার অননুমোদিত প্রবেশ লক্ষ্য করলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন এবং অ্যাডমিনকে অবহিত করতে হবে।
৩. সার্ভিস অর্ডার, ডেলিভারি ও প্রসেসিং
আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন, সোশ্যাল ও সাইবার সার্ভিসের ক্ষেত্রে প্রতিটি সেবার জন্য নির্দিষ্ট ডেলিভারি টাইম ও স্পেসিফিকেশন প্রযোজ্য।
- অর্ডার সাবমিটের পূর্বে প্রয়োজনীয় ইনপুট ডাটা (যেমন: সার্ভিস লিংক, ইউজারনেম, রেফারেন্স কোড বা সুনির্দিষ্ট বিবরণী) গ্রাহককে নিজে ভালো করে যাচাই করতে হবে।
- স্বয়ংক্রিয় এপিআই সার্ভিস তাৎক্ষণিক ডেলিভারি হলেও কোনো গেটওয়ে মেইনটেন্যান্সে থাকলে কিছুটা সময় লাগতে পারে।
৪. রিফান্ড ও ওয়ালেট পলিসি
অর্ডার করার পর যদি অভ্যন্তরীণ কোনো কারিগরি ত্রুটির কারণে Official Sheba সিস্টেম নির্দিষ্ট সার্ভিসটি ডেলিভারি দিতে ব্যর্থ হয়, তবে কর্তনকৃত ব্যালেন্স গ্রাহকের ওয়ালেটে স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড (Auto-Refund) করা হবে।
গ্রাহকের অবহেলা, ভুল লিংক বা ভুল ইনপুটের কারণে কোনো অর্ডার রিজেক্ট বা সার্ভার ফেইল্ড হলে কোনো প্রকার রিফান্ড বা ক্ষতিপূরণ প্রদান করা হবে না।
৫. আইনি বাধ্যবাধকতা ও সাইবার ক্রাইম প্রতিরোধ
Official Sheba প্ল্যাটফর্মের কোনো টুলস বা এপিআই ব্যবহার করে জালিয়াতি, হ্যাকিং বা বেআইনি কোনো ক্রিয়াকলাপের চেষ্টা করা আইনত দণ্ডনীয় অপরাধ।
৬. অ্যাকাউন্ট স্থগিতকরণ (Suspension)
প্ল্যাটফর্মের কোনো সিকিউরিটি প্রোটোকল, গাইডলাইন অমান্য করলে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো গ্রাহকের অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত (Suspended) করার একক ক্ষমতা Official Sheba এডমিন প্যানেল সংরক্ষণ করে।
৭. সাপোর্ট ও হেল্পলাইন
শর্তাবলী বিষয়ে যেকোনো তথ্যের জন্য আমাদের অফিশিয়াল চ্যানেলে যুক্ত থাকুন: